আজ বহুদিন বাদে বৃষ্টি হচ্ছে। যেমনটা আমি চেয়েছিলাম সেই কবে। খুব ইচ্ছে আমার তোমাকে নিয়ে বৃষ্টিবিলাস করার। চারপাশে সবুজ গাছে ঘেরা একটা শান্ত সবুজ জলের পুকুর। মনে আছে আমি তুমি প্রায় যে স্বপ্নটা দেখতে পেতাম? ঠিক তেমন একটা সবুজ জলের পুকুর। টলটলে জল। গাছের পাতারা ভেলা বানিয়ে ভাসছে জলে। নিস্তব্দ সুনশান নিরবতা চারপাশে। ক্রমাগত ঝিঁঝিঁ পোকার ডাক। কিচির মিচির পাখির ডাক। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। ঘাঁট বাধানো পুকুরের জলে টুপটাপ ঝরে যাচ্ছে বৃষ্টির ফোটা। বিরামহীন এক মায়াময় ছন্দে। একেকটা ফোঁটা ঝড়ে পড়ে আর মনে হয় জলতরঙ্গের এক একটি তারে সুরের কলতান। পুকুরের ঠিক একটু কাছেই হাসনাহেনার গাছ আপন মনে গন্ধ বিলিয়ে যাচ্ছে। তুমি ঠিক বসেছিলে ঘাঁটে বাধা নৌকোতে। ওমা আজ তুমি শাড়ি পড়েছ। আকাশ নীলা শাড়ি সাদা রঙের ব্লাউজ, কপালে টুকটুকে একটা লাল টিপ, কাঁধের একপাশে ছড়িয়ে দেয়া দীগলকালো চুল, গলায় ছোট্ট একটা লকেট চেইন, নগ্ন পা, বাম পায়ে নূপুর পড়া, কানের কাছে সাদা একটা ফুল গোঁজা দূর থেকে ঠিক বুঝেতে পারছিনা কি ফুল? আমি একটুখানি দূরে দাঁড়িয়ে। আমি আজ পাঞ্জাবী পরেছি গেঁড়ুয়া রঙের। হাতে আমার একগুচ্ছ লাল গোলাপ। কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে। চোখে চোখ পড়ল আমাদের। তুমি একটুখানি চুপসে গেলে। আমি একটু শিহরিত হলাম। গায়ে কেমন একটা কাঁটা দিয়ে উঠল। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ার পর যে অনুভুতি হয় ঠিক তেমনটা। একটা শীতল স্রোত বয়ে গেল। আমি দূর থেকে ঠিক বুঝতে পারছিলাম তোমারও একই হচ্ছিল। এখন আর কেউ একা নই। দুটি দেহ একটি আত্মা। এই খানিক দূর থেকেও ঠিকই বোঝা যাচ্ছে তুমি আমার প্রতীক্ষা করছিলে। তোমার চোখে ভালোলাগার একটা ঝিলিক দেখতে পেলাম। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম তোমার কাছে। তুমি গুটিসুটি মেরে বসেছিলে নৌকাতে। আমি এগিয়ে যাওয়াতে তুমি একটু জায়গা ছেড়ে দিলে। আমি পাশে বসলাম। মুহূর্তেই এক স্নিগ্ধ সুগন্ধি আমাকে গ্রাস করে নিল। এতো হ্রদয়হরণকারী সুগন্ধি আমি আগে পাইনি। চকচক করছে তোমার পায়ের নূপুর। নিশ্চুপ আমরা, নিশ্চুপ চারিধার। মাঝ পুকুরে দুটি দেহ ভাসছে। তুমি হাটুতে মুখ ঠেকিয়ে আমার দিকে চেয়ে আছ। আমি অপলক হয়ে তাকিয়ে তোমায় দেখছি। চোখে চোখে তাকিয়ে আমরা। সময় বয়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটায় ফিরে এলাম বাস্তবে। তখনও তুমি তাকিয়ে আমার দিকে। আমি আলতো করে তোমাকে স্পর্শ করলাম। তোমার গাল দুহাত ভরে নিলাম। কি কোমল তুমি, কি নরম তুমি। টপটপ করে জল ঝরছিল তোমার চোখ দিয়ে। আমি জানি এ সুখের কান্না। তুমি আমার পাশে এসে আমার হাতটাকে জড়িয়ে ধরলে। আমি তখন দূরে তাকিয়ে কোন উদ্দেশ্য ছাড়া। আজ আমার স্বপ্ন সত্যি হচ্ছে যে। আমি তোমার পায়ের উপর আমার গোলাপের কিছু পাপড়ি ছড়িয়ে দিলাম। কিন্তু তোমার সুন্দর পা কে ঢাকতে পারেনি পাপড়ি। আমি আলতো করে তোমার পা স্পর্শ করলাম। তোমার তুলে নিলাম আমার কোলে। আস্তে আস্তে নূপুরটা খুলে নিলাম। ঠিক সেখানটায় আমি স্পর্শ করলাম আমার ঠোঁট। আমি একটু একটু করে আমার ঠোঁট দুটোকে তোমার সারা পায়ে আদর করতে দিলাম। তোমার সুগন্ধি, বৃষ্টির টুপটাপ শব্দ, দূরের হাসনাহেনার গন্ধ, আমার স্বপ্ন সব মিলেমিসে একাকার।
আমার বৃষ্টির স্বপ্ন
(Visited 1 times, 1 visits today)