লাল টুকটুকে ঠোঁটে রোজ রাতে আমি কাব্য সাজাই
চোখের পানে চেয়ে সমুদ্দুর পাড়ি দেই
ঝরতে থাকা ঝরনার মত তোমার প্রেমে ঝরতে চাই
আকাশের কালো মেঘে আমার মনের উঠোন অন্ধকার
তোমার হাঁসি এসে সকাল করে দিয়ে গেলো
বন্ধ ঘরে অন্ধ হয়ে থমকে থাকা
ছুটে এসে আমার বুকে হুমড়ি খেয়ে তোমার পড়া
নিজেকে সামলে নিয়ে তোমার চোখে আকাশ দেখা
স্বপ্ন সাজাই আমার হৃদয়ে তোমার নামে।
(Visited 1 times, 1 visits today)