আমার পাঁচিল ঘেরা মনের বাগানে
তুমি এক সাতরঙ্গা প্রজাপতি
আমি সেই বাগানে তোমায় দেখছি চুপিচুপি
জানি চোখে চোখ পড়লেই হাওয়ায় মিলিয়ে যাবে
দূরে কোথাও হয়ত সেইখানে
তুমি আমি হয়ত যাবো কোন দিন
রঙের মিছিলে আজ কান্ডারি আমি
খুঁজে খুঁজে রঙ চুরি করে রাঙ্গাবো তোমায়
রঙদের স্পর্ধা আমি সামলে নেবো ঠিকই
কি দোষ বল তাদের? পাগল তারা
তোমাকে দেখে, তোমার রূপ দেখে,
তুমি সবুজের রানি, অরণ্য কন্যা,
সাতরঙা প্রজাপতি তুমি।
(Visited 1 times, 1 visits today)