আজ তোমার মন খারাপ

আজ তোমার মন খারাপ, কষ্টে আছ খুব
আকাশের কালো মেঘে জানিয়ে দিয়ে বার্তা।
তোমার মনের বারান্দায় ঠিক আমি আছি
তোমার সাথে সঙ্গী হয়ে, একা নও তুমি
সব দুঃখ, সুখ আর মনের উঠোনে আমি ঠিক এক হয়ে
তোমার সাথে ভিজে যাবো, কষ্টের নোনা জলে।
খুব যখন ঝড় বয়ে যায় দেখো তোমার হাতে
আমার একটা হাত গুঁজে দিয়ে তোমার ঠিক পাশেই আমি দাঁড়িয়ে।
মাঝ নদীতে যখন একটা বিশাল নৌকোতে তুমি একা ভেবে নেবে
ঠিক দেখ মাঝি হয়ে তোমার সাথে আমি থাকবো অস্থির নদীতে।
হাল ছেড়ো না তুমি পথিক নও, থমকে যাবার
তোমাকে যেতে হবে অজানায়, সমুদ্দুর পাড়ি দিয়ে দূরে কোথাও।
এই আমাকে সাথেই পাবে, একা নও তুমি।

(Visited 1 times, 1 visits today)