নরম মাটির সূচনা

অসহ্য এই ইট পাথরের দেয়ালে ডুকরে কাঁদে;
আমাদের আবেগ, ইচ্ছে আর পাওনাগুলো
হতাশারা সব ফিরে ফিরে আসে সেই দেয়ালের আঘাতে।
যন্ত্রনা বড় কষ্ট দেয়, শান্তি তাই ফাঁকি দেয়;
মনের মেঘ কালো থেকে ঘোর কালো আজ।
কান্নারা ডুকরে কাঁদার কোন জায়গা খুঁজে পায়না।
ছোট্ট একটুকরো মাটিতে দোদুল্লমান প্রান;
কোথায় কখন পা ফসকে ছুটি নেয় জীবন,
নিমিষে মিলিয়ে যাবে আস্তাকুড়ে।
সময়ের সাথে পর আজ আপন,
আপনকে খুঁজে নিতে ওষ্ঠাগত প্রান।
দিন বদলে রাত হয়ে যায় তবুও মানুষ হতে পারেনা
নরম মাটির সূচনা।

(Visited 1 times, 1 visits today)