রাতের কালো

কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে আছে আমার মন
সকাল বা সাঁজ, দিনের আলোয় আবছা আঁধার
রাতের কালো, পূর্ণিমায় উধাও
একটা গান পাখি কিনে আনবো, কান্না হলে
সুখে বা তোমার মনের রঙ পাল্টে গেলে;
আমার আলো ছড়ানো বারান্দায় একা পাখি
বসে গান শুনাবে তোমার আকাঙ্খায়।
আমি সেই কবেই হার মেনেছি তোমার কাছে
সুখের খেলা, হেরে গেলেই যেন জিতে যাই।
আমার ইচ্ছেরা আজ ঘুন পোকার সাথে
নিত্যদিন কষ্টে বাঁচে, চাইলেও মনে হয় কান্না হবেনা।
কি এক মায়ার খেলা তোমার চোখের চাহুনিতে।
আমার জীবন আর মৃত্যু হামাগুড়ি দেয়।

(Visited 1 times, 1 visits today)