মনরে শুধাই তুই থাকিস কেন দূরে?
একটু কাছে এসে যাস কেন সরে?
আর যে পারিনা নোনা জল ভরে আছে
আমার চোখের কোনে
অসহায় হয়ে চেয়ে থাকা; এক নিয়ম যেন।
রোজ হচ্ছে হবেই হয়ত।
ক্ষণিকের একটু খানি আলোর ঝলকানি
চারপাশে সুখ ছড়িয়ে দিয়ে যায়।
অনেকটা সময় আবেশ ছড়িয়ে থাকে,
আমি কষ্ট হলেও সইয়ে নেই
তুমি আসবে আর চলে যাবে
আমি চেয়ে থেকে তোমার প্রত্যাবর্তনের খোঁজে।
এই ক্ষণিকটুকু কি হবে না অনেকখানি?
সারাটা সময় জুড়ে হবে না থাকা
তোমার আমার জড়িয়ে সুখে দুঃখে।
(Visited 1 times, 1 visits today)