আমি চাইলেও এখন আর তোমাকে ভুলে যেতে পারবো না।
আমি চাইলেও এখন আর হাঁসিটুকু মুছে ফেলতে পারবো না।
আমি চাইলেও এখন আর শব্দগুলো এড়িয়ে যেতে পারবো না।
আমি চাইলেও এখন আর তোমার তাকিয়ে থাকা হারিয়ে ফেলতে পারবো না।
আমি চাইলেও এখন আর তোমার চোখের ভাষা উপেক্ষা করতে পারবো না।
আমি চাইলেও এখন আর তোমার স্পর্শ থেকে দূরে থাকতে পারবো না।
আমি চাইলেও এখন আর তোমার সঙ্গ না পেয়ে নিঃসঙ্গ হতে পারবো না।
আমি পারবোনা বরশা দিনে তোমাকে ছাড়া বৃষ্টি দেখতে।
আমি পারবোনা তোমার আলো ছাড়া আকাশকে অন্ধকার হয়ে থাকতে দিতে।
আমি পারবোনা তোমার অনিচ্ছায় সবুজের শাড়ী জড়িয়ে দিতে।
আমি পারবোনা তোমাকে আমার হতে বঞ্চিত হতে দিতে।
আমি পারবোনা তোমার হাঁসিমাখা মুখে বিষাদ এনে দিতে।
আমি পারবোনা তোমার ভেতর এক আমি ছাড়া কাউকে রেখে দিতে।
আমি পারবোনা তুমি ছাড়া আমার স্বপ্নগুলো হতে দিতে।
তুমি ছাড়া এ এক অনিশ্চিত যাত্রা অনিশ্চয়তায়।
তুমি ছাড়া আমি তোমাকেই খুঁজে পাবোনা।
তুমি ছাড়া আমি আমাকেই ভাবতে পারিনা।
তুমি ছাড়া আমার স্বপ্নগুলো এলোমেলো।
তুমি ছাড়া এক আকাশ তারা আলো ছড়ায় না।
তুমি ছাড়া সূর্যের আলো ঢাকা পড়ে যায় আমার মনের মেঘে।
তুমি ছাড়া আমি বৃষ্টির বোবা শব্দ শুনি।