রাতের আঁধারে চাঁদের আলোয় আমি তোমাকে দেখি,
সবুজ গাছের সবুজ পাতা রুপালী সবুজ হয়ে রয়,
আমি তোমাকে দেখি; রুপোলী রং ঝকমকিয়ে উঠে।
নিশাচর চারপাশে ওতপেতে, জোনাকীর ঝিকিমিকি আলো,
ডানা ঝাঁপটায় ওই দূরে, আমি তোমাকে দেখি।
গাছের পাতার ফাঁকে ছোপ ছোপ আলোর খেলা,
পাখিরা ভীত হয়ে দূরে উড়ে যায়, হুতোম পেঁচার ডাক,
রাতের নিস্তদ্ধতা ভেদ করে আমি তোমাকেই দেখি।
মাঝ নদীতে ক্ষীণ আলো নৌকার গুলুইয়ে বাঁধা,
মাঝি গান গেয়ে যায়, আমি তোমাকে দেখি।
নীলাঞ্জনা তুমি আজ নীল পরী সেজেছো
নীল শাড়িতে অপ্সরী তুমি, অসহায় দুচোখ
আমি অবাধ্য হতে পারিনা, চেয়ে দেখি তোমাকে।
তোমার কোমর ছুঁয়ে নীল আচল মাটি ছুঁতে চায়
পায়ের নুপুরে বাঁধা রুমঝুম শব্দ, রুপোলী আলোয়
আরো বেশি করে আলো জেলে যায়।
কপালের টিপ জ্বলজ্বল করে জ্বলে রয়
কাজল কালো দুটো চোখের ঠিক মাঝখানে।
হৃদয় বাঁধা পড়ে রয় চোখের নদীতে,
আমি হৃদয়ের চোখ দিয়ে তোমাকেই দেখি।
অধর ছুঁয়ে নামবে বলে এই রাত, আমি জেগে রই
ওই ঠোঁটের মায়ায় জড়িয়ে হারিয়ে গেছি আমি
তোমাকে দেখবো বলে আমার আকুতি আজ স্পষ্ট।
তোমার ক্ষুর ধার বক্ষে আমার অসহায় আত্মসমর্পণ
আমি ডুবে যেতে থাকি তোমার মায়ায়
তবুও প্রানপণে চেয়ে তোমাকে দেখতে চাই।
আমি হৃদয়ের চোখ দিয়ে তোমাকে দেখি
(Visited 1 times, 1 visits today)