চকচকে শহরের কান্না

ঝাঁ চকচকে এই শহরে ঘুমিয়ে আছে মানুষ
চার দেয়ালে থমকে আছে সকল মনের ফানুস।
ইট পাথরের দেয়ালগুলো উঁচু থেকে উঁচু
সময় গুলো পাগলা ঘোড়া ছাড়েনা যে পিছু।
স্বপ্নগুলো থমকে আছে হাজার চাপের ভিড়ে
ভাবনাগুলো ভিড়ে না আর জীবন নদীর তীরে।
রঙগুলো আজ বড্ড ফিকে ঝাপসা হয়ে আছে
সাদা কালো তীব্রতর বাকি সবটাই মিছে।
বুকচিরে আজ হাহাকারের মাতম উঠেছে
কান্নারা আজ চিতকার হয়ে ধরা দিয়েছে।
এই শহরের মানুষগুলো যন্ত্র কিংবা যান্ত্রিক
ঝাড়ফুঁকে আর কাজ হবে না পারবেনা আর তান্ত্রিক।
বড্ড বেশি আজব লাগে এই সময়টাতে
কোন কিছু নেই আগেরমত আবাক লাগে তাতে।
রাস্তাগুলো থমকে আছে থমকে গেছে গান
চেঁচিয়ে কেঁদেও কুল পাবে না ওষ্ঠাগত প্রান।
দুচোখ খোঁজে সবুজ গাছের একটু খানি ছায়া
কেউ পারেনা ছাড়তে আজ এই শহরের মায়া।
এই শহরটা গিলেই খেলো তোমার আমার আবেগ
হুঁশ হবেনা মানুষগুলোর জাগবেও না বিবেক।

(Visited 1 times, 1 visits today)