তুমি রক্তে আমার কাঁপন ধরাও উষ্ণতা দিয়ে
তুমি হাসি মুখে সুখ এনে দাও দুঃখ গুলো নিয়ে।
আমি তোমার খোঁজে হাজার ক্রোশ হেঁটে যেতে পারি
সূর্যের সাথে তোমার জন্য দিতে পারি আড়ি।
চাঁদের আলোয় তোমায় নিয়ে হিংসে করতে চাই
এত সুখ তোমার স্পর্শে আর কোথাও নাই।
জোনাক পোকার আলো দিয়ে ঘর বানাবো
হাজার তারা তোমার নামে আঁকাসে ছড়াবো।
তুমি আমার পূর্ণিমার চাঁদ এত্তোগুলি সুখ
চাঁদের কি আর আছে বল তোমার মত মুখ?
(Visited 1 times, 1 visits today)