তারা আর চাঁদের সাথে সন্ধি

তুই আমার রাত জাগা তারা আর চাঁদের সাথে সন্ধি।
বাইরে তাকিয়ে দেখ কি সুন্দর আলো,
স্পষ্ট তোর গা বেয়ে চাঁদের আলো নেমে যাচ্ছে।
আমি দু হাত পেতে সে আলো ছুঁতে চাই,
ঝরনার মত বেয়ে যায় সেই আলো,
তোর শরীর স্পর্শ করে।
আমি অধম, আমি একা তাই,
সেই আলো আমার করে নিতে চাই।
তোর কপল ঠিকরে ছুটে আসা তীব্র আলো
স্নান করার জন্য অনেকটুকু,
গা ডু্বিয়ে সেই কবে বসে আছি অন্তরের স্পর্শ পাবো বলে।
তোর গন্ধ আমাকে জাগ্রত করে দেবে
আরো বেশি করে কাছে টেনে নেবে
খালি লাগাম ছাড়া ভালোবাসা পাবো বলে।

(Visited 4 times, 1 visits today)