পাল্টে যাবার খেলা

রাত জাগা তারাগুলি আকাশের গায়ে লেপ্টে থাকে।
চাঁদের আলোয় সন্ধ্যে বেলায় দেয়ালের রং পাল্টে যায়,
আকাশের রং ভীষণ ভাবে প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে।
নীল রং আজ ফেরিওয়ালা আকাশটা তাই ফিকে,
সাদা রঙের কদর কমে কালোর আলোয় ভরে গেছে,
আশে পাশের অন্ধকারে ছেয়ে গেছে একুল ওকুল।
বড্ড বেশি খামখেয়ালি দখিনা বাতাস আজ,
দিনের আলোয় ঝাঁ চকচকে রোদের খেলা,
গাছের ছায়ায় ক্লান্ত দেহ লুটিয়ে পড়েনা,
খাঁ খাঁ  প্রান্তরে সবুজের আজ বড়ই অভাব,
পাখির ডাকে রোজ ভোরে আর ঘুম ভাঙ্গে না,
অন্য আলোয় বেড়াতে গিয়ে আর ফিরে আসেনা।
জীবনের রং পাল্টে গিয়ে উল্টে গেছে নদীর ধারা,
ঝরনার জলে পা ডুবিয়ে ষোড়শী নারীর আলিঙ্গন,
চুম্বন আর পিছু ডাকে না, আকর্ষণ রং হারায়।
পিছু ফিরে চাই রঙের খেলা আর চোখের কোন আসে না,
এ এক ভাঙ্গা গড়ার খেলা, ফিকে ফিকে রঙের খেলা,
অপ্সরী এসে ছুঁয়ে দিলে রঙের খেলা শুরু হয়।

(Visited 1 times, 1 visits today)