আর কত

আর কত ভাবে তোরা বুঝিয়ে দিবি এ দেশ আমার না
আর কত ভাবে আঘাত করে আমাকে জানান দিবি তুই পর
আর কত বার শুনতে হবে হেই তুই মালুর সন্তান
আর কত দিন তোর মুখ থেকে অনর্গল খই ফুটবে আমরা বিধর্মী
আর কত লাথি দিলে সকল মায়ের গর্ভপাত শেষ হবে
আর কত ভাবে তোর মাকে আঘাত করবি
আর কর বার এভাবে আঘাত করে দেশকে ছোট করবি
আর কত বার এই পতাকায় দাঁড়িয়ে উল্লাস করবি
আর কত দিন খামছে খেলে এই মানচিত্র শেষ হবে
আর কত করে তোর রাগ ঝারবি ঐ বিধর্মীর মূর্তিতে
আর কত বার অস্বীকার করবি রক্তের রং

(Visited 1 times, 1 visits today)