এক চিলতে সুখ

এক চিলতে সুখ তুমি; আমার বার মাস,
তোমার ছোঁয়া জুড়ে থাকে আমার আশেপাশ।
গভীর মায়ায় জড়িয়ে রেখে আবেশ ছড়াও প্রানে,
পাগল করা অনুভূতি তোমার দেহের ঘ্রানে।
আমার নিজের সুখটুকু শুধুই তোমার চাওয়ায়
সার্থক হতাম বেঁচে থেকে তোমাকে পাওয়ায়।
চোখের দিকে তাকিয়ে থেকে হাঁটছি অবিরাম
তোমার দেয়া সবচেয়ে প্রিয় আমার সেই নাম।
মনে পড়ে তোমার ডাকে সারা দিচ্ছি আমি?
হেঁসে বলো ভালো লাগছে তোমার পাগলামি।

(Visited 1 times, 1 visits today)