শ্মশানের চারপাশে লাশের গন্ধ,
বুক হাত দিয়ে দেখো মনটা অন্ধ।
পোড়া বিবেকের সে কি দুর্গন্ধ,
মনের জানালা সবটাই বন্ধ।
মানবতা আর আছে কি বাকি?
শিয়ালে শকুনে খামচা খামচি,
রক্ত আর কাঁচা মাংশের ছড়াছড়ি।
করছে ভুবন ধরি কাড়াকাড়ি।
পাতের খাবার ছোঁ মেরে নেয়,
রক্তের খুনি ঘায়েল করে দেয়।
বিবেকের আজ নিশানা খোজা দায়,
অসহায় জাতি সম্বল লয়ে করে হায় হায়।
আরশিতে চোখ রেখে নিজকে জিজ্ঞাসো,
মানুষ তুমি, মানুষ কি ভাবো?
ভুলে গেছ তুমি একই মায়ের ওরশ,
এইবার থামো, কেঁপে উঠবে স্রষ্ঠার আরশ।
– তসৌ
(Visited 1 times, 1 visits today)