অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা।
হৃদয় গহীন গহ্বর তোমার বাস,
অন্তহীন তোমায় স্মরি, ঘুমে জাগরণে
দিবস রজনী তোমার গন্ধ টাল মাটাল
এই দেহ প্রাণ, অপ্সরী তুমি,
বাগানের সবচেয়ে সুগন্ধিত পুষ্প,
কি এক মোহ ঘিরে আছে চারপাশ।
ভালোবাসি বলতে পারার সুখ এক আকাশসম।
অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা।
আমার কি আছে? খুঁজি না আর,
রানী হয়ে আছো এই নিঃস্ব রাজার
হয়ত একা তুমি আর আমি
এই মায়াবী সংসারে পূর্ণতা তাতেই।
তাকিয়ে দেখ খোলা আকাশ জুড়ে
আমার ছবি খুজে পাবে সপ্তর্ষির পাশে।
আপন করে নেয়া আর উচ্চারণ দুই শব্দের দারুন খেলা।
“তুমি আমার” বলতে পারার সুখ।
অহর্নিশি চাইছি তোমার বন্ধুতা।
(Visited 1 times, 1 visits today)