অভিমানি চাঁদের আলো

হৃদয়ে ছোঁয়া দিয়ে কি বুঝালে তুমি?
জেগে উঠেছে এই প্রাণ তোমার তরে,
এ কেমন ছোঁয়া ছিল জানিনা,
তোমার ইঙ্গিত আমাকে ডেকে নিয়ে গেছে
মাঝ রাত্তিরে নদীর ধারের বটতলায়,
একশটা সিঁড়ি বেয়ে পৌঁছে গেছি চুড়ায়
যেতে যেতে জোনাক পোকার সঙ্গ,
অভিমানি চাঁদের আলো আর নিশাচর পাখি।

(Visited 1 times, 1 visits today)