আমার দখিন বারান্দায় কাল বিকালে
একলা একটা দোয়েল বসেছিল।
ডাহুকের ডাকে
আনমনা বালকের ঘুম ভেঙ্গেছে।
মধ্য দুপুরে রমনীর রক্ত রাঙ্গা আলতা পায়ে
নুপুরের ছম ছম শব্দ।
বালকের মন অশান্ত,
রমনীর শাড়ির আচল দুলছে মুহুর্মুহু।
বাতাসে হাসনাহেনার সৌরভ।
একা একা অনেকটা পথ যেতে হবে
সাথে রমনীর সঙ্গ হলে ক্ষতি কি?
এক সাথে হাতে হাত রেখে
স্বপ্নের সাথে সাথে
দিগন্তের শেষ সীমায় সূর্যের অলস আলো।
ভালোবাসায় পাড়ি দেয়া যায়
সহস্র সমুদ্দুর, কন্টকময় পথ
রমনীর চোখের মায়ায় জীবন
বালকের স্বপ্ন ভরা চোখ মিলে মিশে একাকার।
(Visited 1 times, 1 visits today)