হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছি তোমায় যতন করে
খুব গোপনে আমার প্রাণের কাছে।
সকালের সূর্যের প্রথম আলোটুকু তোমায় দেবো বলে
আমি বাঁধিয়ে রেখেছি আমার দেয়ালে।
পাখির কলকাকলি, মুগ্ধতা আর অনুভুতি
আমি গান বেঁধেছি তোমায় দেবো বলে।
পাহাড়ের প্রান্তে বসে তুমি শুন্যে তাকিয়ে
গভীর মায়ায় জড়ানো সে চাহুনি।
পাহাড়ের শুন্যতা তোমায় গ্রাস করেছে
সবুজের হাতছানি দিয়ে।
শাড়ির আচলে আলসেমি ভর করেছে
হাত ভর্তি কয়েকগুচ্ছ চুড়ি।
টুংটাং শব্দে মায়াময় চারপাশ
আমি তোমায় আকাশ দেবো
নীল রঙ্গে জড়িয়ে।
আমি তোমায় সবুজ দেবো
আচলে মুড়িয়ে।
আমি তোমায় আদর দেবো
আমার স্পর্শে।
ভালোবাসা দেবো আপন হৃদয়ে।
(Visited 1 times, 1 visits today)