তোমার সাথে চাঁদ দেখবো
দেখবো চাঁদের আলো।
বিশাল আকাশ দেখবো
নীলচে সাদা রঙের খেলা।
রয়ে গেছে অনেক কিছু বাকি।
খোলা মাঠে পা ভিজিয়ে
ঘাশের উপর নগ্ন পায়ে হাঁটা।
এক চাঁদরে মুড়িয়ে দুটি প্রাণ
তীব্র শীতে পাশাপাশি।
ঝুম বরষায় খোলা মাঠে
ভিজবো দুজন শ্রাবণ ধারায়।
এখনো রয়ে গেছে অনেক কিছু বাকি।
চোখের দিকে তাকিয়ে সারাটা রাত
চুপিচুপি চেয়ে চেয়ে কত কথা।
তোমার পায়ের নূপুর খুলে
দু হাতে জড়িয়ে আদর করা।
তোমার কোলে মাথা রেখে
হাজার তারার মালা গাথা।
সত্যিই রইয়ে গেছে অনেক কিছু বাকি।
(Visited 3 times, 1 visits today)