ও ভাবে

ও ভাবে ডেকো না হরণ হয়ে যাবো
ও ভাবে চেয়ে থেকো না হারিয়ে যাবো অজানায়
ওই কন্ঠের শব্দ আর বাকি নেই
অনেকটা শুনে বুঝে হৃদয় ছড়িয়ে দিয়েছে।
ঐ চোখ মনের খুব কাছে বন্ধু হয়ে হাতছানি দেয়
তোমার স্পর্শ মাতাল অনুভবে স্বর্গ চেনায়।
অস্তিত্তের মাঝে শেষ আশ্বাসটুকু খুঁজে পাই তোমার গল্পে।
তোমার চলে যাওয়া আর আমার চেয়ে থাকা
যোজন যোজন সময়ের আক্ষেপ।
সময় বুঝে তোমাকে ভাবনা গুলো আর খুঁজে না
সময়ের সাথে এ এক নিরব সন্ধি।

(Visited 1 times, 1 visits today)