এই কেমন অদ্ভুত না ভালোবাসাটা?
কেমন বেহায়া, নির্লজ্জ প্রেম,
চোখের অবাধ্যতা, আড় চোখের চাহুনি,
কুণ্ঠাহীন স্পর্ধা ছুয়ে দেখার,
আলসেমি মরুভূমি আদুরে হাহাকার,
হৃদয় বড্ড বেয়ারা, ছুতে চায় ওই মন।
সারাখণ কাছাকাছি অস্থির আজীবন,
মায়াবী রাতের অপেক্ষায় নির্লজ্জতা।
চোরামনে আলগোছে কাছে পেতে মরিয়া,
এ হলো প্রেম, অবাধ্যতা, আর নির্লজ্জতা,
হয়ত প্রেম এমনই, ভালোবাসা বাধাহীন।
দেহ খুব কাছে টানে মাধ্যাকর্ষণ হার মানে,
সবকিছু দিয়ে দেবার সুখ, সাজিয়ে রাখা
উজাড় করে দিয়ে দিতে অসহ্য অনুভুতি,
এ ভালোবাসা অদ্ভুত ভালোবাসা।
(Visited 1 times, 1 visits today)