দিন রাত এক করে ভাবছি তোমায়,
শীতের রাত্রি হতে কুয়াশা ভেজা সকাল,
হিম হিম ঠান্ডায় হাড় কাপানো অনুভুতি.
রোদের পরাজিত তেজ ছড়িয়ে
গাছের ফাঁকে তীরের ফলার মত
সূর্যের আলোর খেলা দিনভর।
আমি ভাবছি তোমায় তবুও.
তোমার স্পর্শ হৃদয়ে কাঁপন ধরায়,
মায়ায় জড়িয়ে ফেলে আলগা বাঁধন,
জড়িয়ে ধরে বাচতে চায় এ হৃদয়.
তোমার চোখে নতুন দিন দেখি
এগিয়ে যাবার আহবানে।
কুন্ঠিত এ মন ছিল যখন
তোমার খোঁজ পাইনি তখন।
এখন আমার সব হয়েছে
তুমি ছিলে থাকবে কাছে।
হৃদয় জুড়েছি তোমার প্রাণে
আজীবন ছুটছি তোমার টানে।
অহর্নিশি অনন্তকাল,
একাল সেকাল বা পরকাল।
(Visited 1 times, 1 visits today)