পথে পথে চলতে চলতে হঠাত তোমায় খুঁজে পেলাম
সঙ্গী করে দূরের পথে তোমায় নিয়ে হেঁটে এলাম।
তুমি আমার দিনের শুরু, রাত্রিতে যার শেষ
সকাল হলেই আবার আমি খুঁজতে থাকি বেশ।
স্পর্শ গুলো জড়িয়ে ধরে হাঁটছি আজও আমি
চোখের নেশায় কাটিয়ে দেবো জানেন অন্তর্যামী।
হৃদয় জুড়ে তোমার ছোঁয়া কাটছে সময় বেশ
অনন্তকাল ভালোবাসার রয়ে যাবে রেষ।
তোমায় ছাড়া ভাবনাগুলো বড্ড এলোমেলো
আমায় ছেড়ে যাবেনা একবার খালি বলো।
অস্থির এই মন আমার তোমার তরে আজ
ভালো লাগেনা কোন কিছুই জীবন কিংবা কাজ।
তুমিময় এই জীবনে আর নেইতো কিছুই চাওয়া
তুমি থাকলে সব কিছুই হয়ে যায়তো পাওয়া।
জান আমার পরাণ পাখি, দুষ্ট মিষ্টি প্রিয়
সারা জীবন এমন করেই ভালোবাসা দিও।
ভোরের বেলা পা ভিজিয়ে অনুভুতি ছোঁয়া
চারিধারে ছড়িয়ে দিয়ে হিমেল হিমেল হাওয়া।
এমন করেই স্বপ্ন জগত রোজ বিকেলে সাজাই
একটাই শুধু চাওয়া আমার তোমায় যেন পাই।
(Visited 1 times, 1 visits today)