নিস্তব্ধতা

নিস্তব্ধতা বড্ড কষ্ট দেয় প্রতিনিয়ত
আসলে বেশি দিতে নেই।
সময় খুব স্বার্থপর,
তাকে যতই দেয়া হবে পেছন ফিরেও চাইবে না।
অদ্ভুত  এ সময়,
আমি চাই বার বার ফিরে যেতে প্রিয় ক্ষণে
তোমার স্পর্শ পেতে।
কে শোনে কার কথা?
বড্ড স্বার্থপর,
কিছুতেই ছুঁতে দেয় না।
ব্যাকুলতা ঠিক আগের মতই
বরং বাড়ছে রোজ রাতে
তারাদের সাথে সাথে।
বিস্তীর্ণ এই মন হাহাকার মরুভুমি
চিতকারে চিতকারে প্রাণের আকুতি।
দিশেহারা হয়ে দিক্বিদিক ছোটে
সময়ের সাথে অসম্ভব পাল্লা
তোমাকে খুঁজে পাবার।
তোমাকে ভালোবাসার।
দূরে চলে গেলে সময় জিতে যাবে।
আমি হারতে চাই না।
ভীষণ অসহায় হবো তুমি ছাড়া।
চাইলেই তুমি হারাতে পারো সময়কাল।

(Visited 1 times, 1 visits today)