খুব করে জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে
বুকের কাছে জমা কষ্ট এক নিমিষে
শুন্য হয়ে যায় শুন্যতায়,
নীল আকাশ জুড়ে রাশি রাশি কালো মেঘ।
স্পর্শ ব্যাথা ভুলিয়ে দেয়।
অভিমানিনী শুন্য হাতে ফিরিয়ে দিও না
এসেছি জড়াতে বুকের খুব কাছে।
স্পন্দন টের পেতে চাই রোজ রাতে।
আপন হৃদয় আঙিনায় স্বপ্নময় রংধনু
আলোকিত, রঙিন এ ভুবন তুমি আর আমি মিলে।
(Visited 2 times, 1 visits today)