আরো ভালো আমি বাসতে চাই
তোকে মনের গভীরে নিয়ে ভাসতে চাই
তুই ছাড়া একলা আকাশ
গল্প সাজাই এই জীবনে।
রংধনুটা আজ সাদা মাটা
তুই ছাড়া এই ভুবনে।
আরো কাছে তোকে রাখতে চাই
খুব গোপনে তোর সঙ্গ চাই।
তুই ছাড়া আজ চাঁদের আলো
একেবারেই পানসে লাগে
তুই ছাড়া আজ রাতের আকাশ
তারাগুলো একলা জাগে।
আরো আদরে আমি জড়াতে চাই
তোর গন্ধ আমি বুক ভরে নিতে চাই
তুই ছাড়া আজ অরন্য মরুভুমি
সমুদ্দুর শুকিয়ে গেছে।
এক্টুখানি জলের ছোঁয়া
মনের গভীরে মিশে আছে।
আরো ভালো আমি বাসতে চাই
তোকে মনের গভীরে নিয়ে ভাসতে চাই
(Visited 3 times, 1 visits today)