তোমাকে চাইতে গিয়ে

তোমাকে চাইতে গিয়ে বারে বারে নতুন করে নিজেকে চেনা
হৃদয়ের সাথে প্রতিনিয়ত কথোপকথন,
বারংবার নিজেকে জিজ্ঞেস করা, নিজের সক্ষমতা যাচাই
সুবিধা একটাই, খুব বেশি কষ্ট পেতে হয় না।
একটা নতুন জগত হয়েছে, সেখানে আপন মহিমায় তুমি বহমান।
স্বর্গীয় স্রোতধারা তোমাকে বয়ে নিয়ে যাচ্ছে হৃদয়ের আনাচে কানাচে।
নিজের ভেতরে একটা নতুন পৃথিবী হয়েছে।
নতুন করে সকালটা ভালো লাগে লালচে আলোয়,
প্রকৃতি আর সুখ কেমন জানি আষ্টেপ্রিষ্টে বেঁধে আছে।
সবুজ আর নীলচে আকাশ কেমন মাতাল করে দেয়,
রংধনুটা এখন অনেক রঙিন, হংস মিথুন জলে।
বারান্দায় ফোঁটা শুভ্র ফুলের তীব্র সুবাস,
তোমার গায়ের গন্ধ মনে করিয়ে দিচ্ছে।
নতুন জগতে তোমার উপস্থিতি তীব্র,
অনেক আকাঙ্খা, আবেগ চাওয়া নিয়ে তোমাকে
সাজিয়েছি আমার জগতে, আমার একান্ত আপন করে।

(Visited 1 times, 1 visits today)