দিন কেটে যায় তোমার খোঁজে
রাত্রি বাড়ি যায়,
মিষ্টি রোদের মিষ্টি আলোয়
চাঁদের কান্না পায়।
তুমি আমার নক্ষত্র
আর শুভ্র চাঁদের আলো।
কুয়াশায় পা ভিজিয়ে
বাসবো আমি ভালো।
একটুকুও টান কমেনা
বাড়ছে সকাল সাঁজ,
মনের মাঝে গহীন প্রেমের
তীব্র একটা ঝাঁজ।
দিন, দিন, মাস হতে
সারা বছর ঘুরে
সুখের নেশা পাচ্ছে আমার
পুরো হৃদয় জুড়ে।
হিসেব কষে এখন আমি
প্রেম করিনা আর,
তোমায় পাবো সারাজীবন
ভাবনা কি আমার?
(Visited 1 times, 1 visits today)