কিছু অপেক্ষায় প্রেম আছে
গন্ধ আছে, লুকিয়ে লুকিয়ে সুখ।
চোখ বুজে স্মৃতি হাতড়ে
অজানা উন্মুখ।
পায়ের ছন্দে উত্তাল মন
এই বুঝি তুমি এলে।
নুপুরের শব্দ শুধু
বাজে প্রানে,
এই বুঝি তুমি এলে।
কিছু প্রেমের অপেক্ষায়
সুখ আছে,
চোখ বুজে তোমায় খোঁজা।
ভালোলাগা উতালা হতে
এই বুঝি তুমি এলে।
(Visited 1 times, 1 visits today)