ইচ্ছেগুলো

ইচ্ছেগুলো পাশ কাটিয়ে খামখেয়ালী মন
ভাবনা চিন্তা এলোমেলো চেষ্টা অনুক্ষণ।
সন্ধ্যে তারার ঘুম ভেংগেছে রাত্রি অনেক বাকি
চাঁদের আলো মেলে দিলো জ্বলজ্বলে দু আঁখি।
সবুজ ঘাসের মাদুর পাতা শিশিরে সব ভেজা
ঘাসের মাঝে দু হাত দিয়ে তোমার স্পর্শ খোঁজা।
দূর আকাশে পাখি গুলো উড়ছে এলোমেলো
জোনাক পোকা উঠোন জুড়ে জ্বালিয়ে দিলো আলো।
ডাহুক যখন ডেকে উঠে হুহু করে উঠে
আসবে তুমি আমার হয়ে অপেক্ষায় তাই ঘাটে।
পুকুর জুড়ে চাদের আলো দুহাত ভরে নিলাম
এই খানেই কত সুখের গল্পে মোরা ছিলাম।

(Visited 1 times, 1 visits today)