চোখ

যে চোখে খুন হতে বাঁধা নেই, সে চোখ তোমার,
যে চোখে আজীবন গল্প সাজানো যায়, সে চোখ তোমার,
যে চোখে আজীবন পৃথিবী দেখা যায়, সে চোখ তোমার,
সন্ধ্যা তারা আর চাঁদের আলোর আনাগোনা এই চোখের মায়ায়,
কাল রাতে দেখে আসা শেষ স্বপ্নটাও তোমার চোখে শেষ হয়েছে।
আজ সকাল হলো চোখের নদীতে ডুব সাতার কেটে।
তোমার চোখের প্রেমিক সূর্যের তেজে ঝলমলে আজ প্রকৃতি।
এ বেলায় হারিয়ে যেতেও বাঁধা নেই তোমার চোখে।
চোখ বুঝে আর চোখ খুঁজে নিতে হয়না।
জাগ্রত চোখে আজ তোমায় পাই।

(Visited 2 times, 1 visits today)