তুই থাকলে সারাবেলা,
এবেলা বা ওবেলা,
দিনক্ষণের হিসেব মেলে না।
হৃদয় জুড়ে তোর বিচরণ।
ক্যালেন্ডার আর ঘড়ির কাটায়,
দেয়াল জুড়ে ছড়িয়ে থাকিস।
তোর অবয়বে হ্রদয় গোলমেলে।
অন্ধ সময়ের তালে,
তাল মিলিয়ে ছুটি তোর খোঁজে।
যাসনে মিছে মিছি এ অন্তর ছেড়ে,
চিলেকোঠায় বড্ড যতনে
সাজিয়েছি তোর খেয়ালী
ফুলগুলো দিয়ে।
আকাশের রঙ দিয়েছি
তোর হাসির রঙে।
(Visited 1 times, 1 visits today)