গল্পগুলো

গল্পগুলো ছোট্ট করে লিখতে যতই চাই,
লেখার খাতা কলমগুলো শেষ হতেই যায়।
তবুও কি আর ইচ্ছে করে অল্প লেখা যায়?
গল্প যদি হতো হয়তো কমিয়ে বলা যেত,
হৃদয়পুরে নিয়ম কানুন কিসের এতো বলো?
তবুও না হয় মানা যেত তুমি না থাকলে।
তোমার বেলায় পৃথিবীটা অন্য প্রান্তে থাকে,
তুমি থাকো এদিক জুড়ে হৃদয় অন্দরে।
বাকি জগত মিছেই আমার মূল্যহীন এক গল্প।

(Visited 1 times, 1 visits today)