সময় বদলিয়ে গেলেও ভালোবাসা কি বদলে যায়?
দুই মনে যে গভির প্রেম তা কি মুহূর্তে বিলীন হয়?
এ কি নদীর জোয়ার ভাটা? যে আসলো আর গেলো?
যে চোখে চোখ রেখে বলেছিলে ভালোবাসি সে চোখ মিথ্যে নয়।
যে মনে ছুয়ে দিয়েছো প্রেম দিয়ে সে মনে ফাঁকি নেই।
যে হাত একবার ধরেছো, সাধ্যি কার আলগা করে বাঁধন?
যে রতে স্বপ্নে দেখেছি দুজন সে রাত গভীর না হতে কি ভোর হয়?
দিনের শুরু থেকে যে প্রেম জমেছে তা কি কোন ক্ষণে ভেসে যেতে পারে?
যে বুকে বুক ছুয়ে বলেছিলে তুমি আমার আর আমিও
তা কি কেবলি কথা নয় কি পবিত্র কোন গ্রন্থের বানী?
যে হাতে জড়িয়ে ধরেছি তোমায় কোন ঝড় কি আলাদা করতে পারে?
যে কোমল গালে একবার ঠোঁট ছুয়েছে স্বর্গীয় সুখ কি আর আছে বলো?
তাই হয়তো সময় বদলে যায় ভালোবাসা নয়, যেতে পারে না।
(Visited 1 times, 1 visits today)