আমি আর যদি কবিতা না লিখি

আমি আর যদি কবিতা না লিখি কি হবে?
তুমি আর এখন একা আমার কবিতা পড় না।
অনেকের পড়, পছন্দ কর
একা আমার কবিতা একলা রয়ে যায়।
শব্দরা কষ্ট পায়।
তোমার যা ছিল তোমারই আছে।
মাঝ খানে আমার সাজানো কথারা
একেলা থেকে আরো একেলা হয়ে যায়।
তাই আমি যদি আর না লিখি তাতে কি হবে?
অন্যের কবিতাও তো পড়া যাবে
কিন্তু কেউ কি তোমায় ভেবে লেখে?
একেলা তোমার জন্য?

(Visited 1 times, 1 visits today)