ভুল করে তোর চুলের ফাঁকে
আঙ্গুল চালিয়েছি।
তোর চোখের নেশায়
অবিচল পাগল হয়েছি।
তোর চাহুনিতে বিশ্ব আমার
রঙ্গিন হয়েছে।
সকাল থেকে সন্ধ্যে অব্দি
কত কি যে গল্প হতো।
স্বপ্ন দেখা দুজন মিলে
জেগে থেকে, ঘুমের ঘোরে।
হাতের উপর হাত রেখে
অনেক দূরে হেঁটে যাওয়া।
আলিঙ্গনে বুকের ভেতর
শক্ত করে জড়িয়ে রাখা।
শরীরের গন্ধগুলো
অতি আপন প্রিয় ভীষন।
রোজ বিকালে চুমু খাওয়া
ভালোবাসাই যা অভ্যেস।
আদর করে কাছে টানা
সকল কিছু ভুলে যাওয়া।
এসব কিছু ভালোবাসা
ভুলতে পারা এতো সোজা?
(Visited 1 times, 1 visits today)