মনের সব কালো দুরে ঠেলে
চলে যেতে চাই সেই অচীনপুরে
যেথায় গেলে শুন্যতার ছুটি,
একাকিত্তের কষ্টগুলো একা হবে।
মুহূর্তগুলো আবার সাদা কালো থেকে রঙ্গিন।
যেথায় সুন্দর করে বিরাজন,
চারিধারে জড়িয়ে রাখা ভালোবাসা,
প্রেয়সীর স্পর্শ আর গন্ধ,
হাতে হাতে রেখে পদ্য বানানো।
দূর দৃষ্টি সীমাহীন,
স্বপ্নরা যেথায় সত্যি,
আমি চলে যেতে চাই।
যেথায় তুমি আমি এক আছি,
প্রতিটা সকাল হবে তোমার ললাটে চুম্বন এঁকে,
স্পর্শ আঁটসাঁট, দেহে তোমার গন্ধ,
ইচ্ছেরা সব দেয়ালময় ছড়িয়ে ছিটিয়ে
চলনা চলে যাই, তুমি আমি?
স্পর্শ এঁকে অন্তরে।
(Visited 1 times, 1 visits today)