বৃদ্ধা আঙ্গুলী

আকাশের ভীষন মন খারাপ,
আঁধার চারিধারে।
একটু দূরে তুমি
আবছা হয়ে আছো,
আলো আধারির খেলা।
আমি মন খুলে দিলাম,
স্পষ্টত তোমায় দেখতে পেলাম।
আমি বৃদ্ধা আঙ্গুলী দেখালাম
আলো কে, বললাম দেখ
তোর কি আমার মত প্রেয়সী আছে?
যে চাইলেই আলোকিত হবে তোর ভুবন।

(Visited 1 times, 1 visits today)