সকালের সোনা সোনা রোদ
তুমি পথের ধারে খুঁজে পাবে।
ঐ দূরে যাবার বেলায় তুমি
বারে বারে তারে পায়ে মাড়াবে।
আদরে আবদালে তোমার পায়ে
আলিঙ্গন এঁকে যাবে সে।
আলতো ছোঁয়ায় তুমি শিহরিত হবে।
সাদা শুভ্র মেঘেরা তার সঙ্গী হয়ে
তোমাতে লুটিয়ে পরবে।
শুভ্র ফুলের গুচ্ছ তোমার খোঁপায় গোঁজা
টুপটাপ ঝড়ে পড়া দু একটা ফুল।
সেই পথেই ছড়িয়ে যাবে
তুমি যে অপ্সরী তাই তোমার পথে
এতো আয়োজন।
(Visited 1 times, 1 visits today)