কতটা ভালবাসলে

কতটা ভালবাসলে বলো তোমার খোঁজ পাবো?
কতটা ইচ্ছে জুড়ে দিলে আমি তোমার দেখা পাবো?
কতটা পথ হাঁটলে বলো সেই পথে হেঁটে যাবো?
কতটা একা হলে বলে আমি তোমার হবো?
কতটা কাছে এলে আমি তোমার অন্তর ছুঁয়ে যাবো?
কতটা একাগ্রতায় বলো ওই মন্দির গড়া যাবে?
কতটাই ভালবাসলে বলো তোমাকে পাবো?

(Visited 1 times, 1 visits today)