চাইলেই

চাইলেই অনেক কিছু লিখে ফেলা যায়
চাইলে সমুদ্দুর পাড়ি দেয়া যায়
তাই বলে কি সস্তা তুমি?
ভালোবাসা বেহিসেবি, বড্ড এলোমেলো
যখন চাই পেতেই চাই
তাই বলে কি সস্তা তুমি?
ভাবনারা এলোমেলো
দিকভ্রান্ত যতই হই
তোমাকেই কাছে পাই
তাই বলে কি সস্তা তুমি?
স্বপ্নেও ভাবিনা তুমিহীনা এ জীবন
কাছে চাই যখন তখন
স্পর্শ, সুখানুভুতি আর ভালোবাসা
তাই বলে ভেবো না সস্তা তুমি।
আমার অহঙ্কার, আমার জন্মান্তরের বাধন, বেঁচে থাকা,
আধভাঙ্গা স্বপ্নে কাল ভোরে ঘুম চোখে জেগে উঠা,
এ সবই তুমি, তাই বলে তুমি একটুও সস্তা না।

(Visited 1 times, 1 visits today)