ভালোবাসা

ভালোবাসা
গল্প, স্বপ্ন,
বাস্তবতা কি?
জীবন দিয়ে
তবেই আমি
গল্প লিখেছি।
শব্দগুলো
সুতোয় গেথে
একের পরে
এক গেথে।
তবেই না হয়
গল্পগুলো
রঙিন হয়েছে।
ইচ্ছে কি আর
চাইলে বল
গল্প হতে পারে?
আপন রঙে
যতন করে
ছবি হতে পারে?
ইচ্ছের কি
শক্তি অতো
তোমায় ছুঁতে
পারে।
চাইলেই কি
রঙিন ছবি,
গল্প হতে পারে।
তবুও কি
ইচ্ছেরা থেমে
থাকতে পারে?
অবিরাম,
ইচ্ছে আর
ভালোবাসা
তোমার তরে
বয়ে চলে।

(Visited 1 times, 1 visits today)