সকাল থেকে রাত্রি অব্দি কত কিছুই না মিস করি
সকাল বেলার একটু বেশি ঘুম,
রাত্রি বেলা একটুখানি জেগে থাকা,
ছোট্ট বেলার সাইকেল চালানো,
গাছে চড়ে পুকুরে ঝাঁপ দিতাম
দুপুর বেলা খাঁ খাঁ রোদে ছুটে বেড়াতাম,
মা কে ফাঁকি দিয়ে খেলতে যাওয়া,
সন্ধ্যে হতেই ঘরে ফেরা,
আলাউদ্দিন, আলিফ লায়লা, ম্যাকগাইভার,
হরেক রঙের খাবার দাবার,
খেলতে খেলতে আঘাত পাওয়া,
মায়ের কাছে বকুনি খাওয়া,
বাবার টাকা চুরি করা,
স্কুল পালিয়ে খেলতে যাওয়া,
মাষ্টার মশাইয়ের পিট্টি খাওয়া,
সব কিছুই মিস করি,
কিন্তু এসব কিছু এমন নয় কেন?
তোমাকে মিস করাটাই কেন জিতে যায়?
কেন বার বার তোমাকেই ভাবি?
সব কিছুই ভুলে যাই তোমাকেই মিস করি।
করতেই থাকি, থাকবো থাকছিও।
(Visited 1 times, 1 visits today)