আমি গান গাইতাম যদি গায়ক হতাম
শত সুরের মূর্ছনায় ছড়িয়ে দিতাম।
তোমার রঙ্গে রঙ্গিন হয়ে গান সাজাতাম
সারেগামা ৭টি স্বরের তান বাঁধতাম।
তোমায় আমি ভুবন জুড়ে এলিয়ে দিতাম
গল্প গানে তোমার ছবি এঁকে যেতাম।
হাতের আঙ্গুল শক্ত করে ধরে রাখতাম
সুখের চোটে স্পর্শ সব ঠোঁটে ছুঁতাম।
পায়ের নূপুর আলতো করে তুলে নিতাম
গভীর মায়ায় তোমার চোখে তাকিয়ে থাকতাম।
একদিন দুইদিন করে শতদিন চাইতাম
তোমাকে আর তোমার ছোঁয়া বুকে ধরে রাখতাম।
(Visited 1 times, 1 visits today)