রাতভর জেগে থেকে বালিশে
শতশত অজানা নালিশে।
চোখের জলে ভিজে যার
নীলচে প্রিয় বালিশের কভার।
ভোর হয় জেগে থেকে একসাথে
নতুন সূর্য উঠে প্রিয় এই প্রভাতে।
চেয়ে দেখো আকাশের নীলে
নতুন দিনের জেগে উঠার মিছিলে।
থাকবো আমি তোমার সাথে ছায়া হয়ে
শত দুঃখ কষ্ট, দুই প্রাণ যাবো সয়ে।
হেরে যেও না কখনো, জেনে রেখো
প্রিয় সকাল দুয়ারে দাঁড়াবে দেখো।
(Visited 1 times, 1 visits today)