পুজিব তোমায়

কোন ফুলে পুজিব তোমায় দিশা খুঁজে পাইনে
ভালবাসতে দিও মোরে আর কিছুই চাইনে।
ফুলের বাগানে গিয়ে ব্যকুল হয়ে রই
তুমি কি বেলী নিবে, না গোলাপ, কামিনী, জুঁই?
সাদা ফুলের শুভ্রতা আর গোলাপী আভা
লালচে রঙের চোখ ধাঁধানো, হলুদ রঙের শোভা।
সবগুলোই হাতে তুলে তোমায় দিতে চাই
তোমারে পুজিবে সে ফুল কোথা পাই?

(Visited 1 times, 1 visits today)