মা, মা গো, তুমি কত দূরে থাকো,
চাইলেই আর কাছে যেতে পারি না,
চাইলেই আর হাত পেতে ছুঁতে পারিনা,
পাইনা তোমার গায়ের গন্ধ।
আমায় ভালোবাসায় বরাবরই তুমি অন্ধ।
অনেক বড় হয়েছি যে মা,
তোমার কাছে লজ্জা কি মা?
তবুও কেমন বড় হয়ে গেছি
চোখে চোখ রেখে হয়না বলা তোমায় ভালোবাসি।
তোমার বকুনি, সন্ধ্যে বেলায় বেদম প্রহার
খেলতে যাবার নানান ছুতোর বাহার।
বেহায়া হয়ে আবার ঠিকই ফিরে আসা।
সব ভুলে সেই আবার তোমার ভালোবাসা।
তোমার হাতের জন্মদিনের পায়েশ
মিটিয়ে নিতাম হাজার রকম আয়েশ।
ইচ্ছে হলেই বায়নাগুলো,
ঘুমের আগে তোমার হাতে চুলগুলো।
তোমার বুকেই ঘুমিয়ে যেতাম
স্বপ্নে তোমার হতাম রাজপুত্তর।
সকাল বিকাল তোমার ডাকে ছুটে আসা,
আমি চাইলেই ফিরে যেতাম আপন বিশ্বে
তুমি ঠিকই অপেক্ষা আর দাঁড়িয়ে কার্নিশে।
কত বলবো মাগো কি করনি তুমি
আমার সকল প্রেরনা আর আমার জীবন তুমি।
(Visited 1 times, 1 visits today)