তোমাকে ছুঁতে চাই আঙ্গুল দিয়ে
তোমাকে ছুঁতে চাই আদর দিয়ে
ছুঁয়ে দিতে চাই আবেগ আর ভালোবাসা দিয়ে
হাতের পাঁচ আঙ্গুলে তোমাকে স্পর্শ করতে চাই।
হাত বাড়িয়ে তোমার কপালে,
কোমল গাল দুটো ছুঁতে চাই।
প্রিয় ঠোঁটের অবাধ্যতায় ছুঁতে চাই তোমার ঠোঁট।
অসহ্য আবদারে ছুঁয়ে যেতে চাই তোমাকে
ঠিক নিকটে, সন্নিকটে দেহের উত্তাপে ছুঁতে চাই তোমায়।
অসহ্য ভালো লাগায় তোমাকে বুকে ধরতে চাই।
অনুভুত হতে চাই নরম বুকে।
কুকড়ে গিয়ে নয় প্রতিদান ফিরে পেতে চাই।
তোমার উত্তর পেতে চাই আমার ঠোঁটে আর দেহে।
আরো কাছে যেতে চাই, যতটা এলে তোমাকে ছুঁতে পারবো।
পুরোটা শরীরে তোমাকে ধরে নিতে চাই।
একটা গঙ্গা যমুনা বইয়ে দিতে চাই তোমার দেহে।
অবাধ্য হয়েছে আজ আঙ্গুলগুলো
মানছে না কোন বাঁধা,
ছুঁতে গিয়ে তোমাকে তারা ছুঁয়ে পাগলপারা।
(Visited 5 times, 1 visits today)